ফরিদপুরে যান চলাচল স্বাভাবিক, সড়কের পাশে অবস্থান আন্দোলনকারীদের

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের-৪ আসনের ভাঙ্গা থেকে দুটি ইউনিয়ন ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলায় সংযুক্ত করার প্রতিবাদে ঘোষিত অবরোধ কর্মসূচিতে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাস্তার পাশে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। মহাসড়কে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করায় যান চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।

আজ‎ ‎সোমবার সকাল থেকেই মহাসড়কে যানবাহন কোনো রকম বাধা ছাড়াই চলাচল করেছে। তবে এ সময় হামিরদী বাসস্ট্যান্ডসহ কয়েকটি স্থানে অবরোধকারীদের মহাসড়কের পাশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে।

এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কে অবরোধকারীরা যেসব স্থানে অবস্থান নেয়, সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে।

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৬টা থেকে ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন স্থানে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়। এর ফলে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে মহাসড়কের পাশে ব্যানার হাতে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।

ভাঙ্গা উপজেলা সদরের ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া, মাধবপুর, হামিরদী ও ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকে অবরোধকারীরা অবস্থান নিলেও পুলিশি তৎপরতায় তারা রাস্তার দুই পাশে সরে দাঁড়ান। এতে মহাসড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ‎ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ‘সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ও জনগণের ভোগান্তি যাতে না হয়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আন্দোলনকারীরা এখন রাস্তার পাশে অবস্থান নিলেও সড়ক-মহাসড়ক খালি রাখা হয়েছে।’

‎তিনি আরও বলেন, ‘মহাসড়ক সচল রাখতে বিপুল পরিমাণ পুলিশ ও আনসার কাজ করছে। সকাল ৯টা পর্যন্ত অবরোধ করেনি এলাকাবাসী। তবে তারা তাদের দাবি সম্বলিত ব্যানার নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নিয়েছে।’

‎উল্লেখ্য, ‎জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গেজেট প্রকাশের পর থেকেই পাঁচ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা। এতে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যান চলাচল ব্যাহত হয়।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা