প্রয়াসের ‘অপপ্রয়াস’, প্রাণ গেল যুবকের

SSSSSSSSSS

এম রহমান : আতিকুল ইসলাম শাকিলকে (৩০) মাদক থেকে দূরে রাখতে ‘প্রয়াস’ নামে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করিয়েছিলেন পরিবারের সদস্যরা। ভর্তির ছয়দিন পর তাঁরা পেলেন শাকিলের লাশ।
আজ শনিবার দুপুর সোয়া ১২ টার দিকে ওই নিরাময় কেন্দ্রের লোকজন শাকিলের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের বারান্দায় ফেলে রেখে পালিয়ে যায়।
শাকিল ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়ার মো. বাহার মিয়ার ছেলে। তাঁর ছোট ভাই মো. শাহাদাৎ হোসেন প্রথম আলো’র ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। গতকালই জেলা সদর হাসপাতালের শাকিলের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়। সন্ধ্যায় তাঁর লাশ দাফন করা হয়।
পরিবারের লোকজনের অভিযোগ, শাকিলকে পিটিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে পশ্চিম মেড্ডা পীর বাড়ি এলাকায় অবস্থিত প্রয়াসের লোকজন পালিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের ভাই মো. শাহাদৎ হোসেন জানান, মাদকাসক্তি দূর করতে গত ২ আগষ্ট রাতে শাকিলকে প্রয়াস মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হয়। ভর্তি করার সময় তার শারিরিক অবস্থা সম্পূর্ন ভালো ছিলো। গতকাল শনিবার সকালে প্রয়াসের লোকজন হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। লাশ দেখে লোকজন খবর দিলে তাঁরা এসে পরিচয় সনাক্ত করেন। তাঁকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে।
ময়না তদন্ত সম্পন্নকারি চিকিৎসক রানা নূর শামস সাংবাদিকদেরকে জানান, অন্তত ২৪ থেকে ৩৬ ঘন্টা আগে তাঁর মৃত্যু হয়। খাদ্যদ্রব্যের সাথে কিছু মিশিয়ে তাঁকে হত্যা করা হয়েছে কি-না সে বিষয়টি নিশ্চিত হতে ভিসেরা রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এদিকে ঘটনার পরপরই মাদক নিরাময় কেন্দ্রের পরিচালনাকারিরা পালিয়ে গেছে। কেন্দ্রটি পরিচালনাকারি শহরের মৌলভীপাড়া এলাকার এমনুন, কান্দিপাড়ার রুবেল ও ঢাকার দোহার এলাকার পাপ্পুকে ওই কেন্দ্রে গিয়ে পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রব জানান, ঘটনার পর পরই প্রয়াসের লোকজন পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা