প্রার্থী হতে ইচ্ছুক মাসুমা হাদি, তবে সিদ্ধান্ত নেবে ইনকিলাব মঞ্চ

news-image

ঝালকাঠি প্রতিনিধি: ঢাকা-৮ আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হতে ইচ্ছুক শহীদ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি। এ বিষয়ে তার পরিবারের সম্মতি পাওয়া গেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইনকিলাব মঞ্চ।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের ভালোবাসা ও প্রত্যাশাকে তারা সম্মানের সঙ্গে দেখছেন। তবে রাজনৈতিকভাবে কী সিদ্ধান্ত হবে, তা নির্ভর করবে সংগঠনের ওপর।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন মাসুমা হাদির স্বামী আমির হোসেন।

এদিকে শহীদ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখতে চান হাদির নিজ জেলা ঝালকাঠির সাধারণ জনগণ। এই দাবিতে গত কয়েক দিন ধরে জেলায় আন্দোলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা।

আন্দোলনকারীদের দাবি, জনগণের প্রত্যাশা ও ত্যাগের প্রতীক শহীদ শরিফ ওসমান হাদির আদর্শকে সামনে রেখে ঢাকা-৮ আসনে মাসুমা হাদিকে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করানো হোক। তাদের মতে, মাসুমা হাদি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য ও জনগণের কণ্ঠস্বর হিসেবে সংসদে ভূমিকা রাখার যোগ্য ব্যক্তি।

শুক্রবার বেলা ১১টায় নলছিটি বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, আমরা চাই ঢাকার গুরুত্বপূর্ণ আসন ঢাকা-৮ থেকে একজন যোগ্য, নির্ভীক ও জনসম্পৃক্ত প্রতিনিধি সংসদে যাক। শহীদ হাদির পরিবারের একজন সদস্য হিসেবে মাসুমা হাদি জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি