প্রাইভেট কারসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

news-image

অপরাধ ডেস্ক : রাজধানীতে একটি প্রাইভেটকারসহ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. অলি উল্লাহ, মো. মহিদুল ইসলাম ওরফে মোমিন বকশী, মো. হাবিবুর রহমান ওরফে কানা ও মো. নায়েব আলী। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রোবক্স মডেলের গাড়ি (ঢাকা মেট্রো গ-২১-৬৭২৭) এবং গাড়ির ভেতর থেকে শারীরিক নির্যাতনে ব্যবহৃত ছুরি ও অন্যান্য সরঞ্জামা জব্দ করা হয়।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাদের আটক করা হলেও শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৬ জুন রাজধানীর খিলক্ষেত থানায় ছিনতাইয়ের একটি মামলার সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয়। আগেও ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল। জামিন পেয়ে তারা আবারো ছিনতাই কাজে যুক্ত হয়েছে।

মনিরুল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানায়, তাদের দলনেতা মো. অলি উল্লাহ এবং ছিনতাই কাজে ব্যবহৃত গাড়িটির মালিকও অলি উল্লাহ নিজেই। প্রতিদিন এ গাড়িতে যাত্রী উঠিয়ে জিম্মি করে টাকা পাওয়ার জন্য শারীরিক নির্যাতন করে তাদের আত্মীয় স্বজনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায় করত। গ্রেপ্তারকৃতরা জানায় এ ধরনের ছিনতাই কাজে ঢাকা মহানগরীতে আরও কয়েকটি চক্র আছে। তাদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত আছে।

গোয়েন্দা ও অপরাধ তথ্য (উত্তর) বিভাগের ডিসি শেখ নাজমুল আলমের নির্দেশনায় এবং এডিসি শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম নাজমুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা