প্রন ফ্রাই তৈরির রেসিপি জেনে নিন

news-image

লাইফস্টাইল ডেস্ক : চিংড়ি দিয়ে ঝটপট এবং সুস্বাদু অনেক ধরনের খাবার তৈরি করা যায়। চিংড়ির তৈরি যেকোনো খাবারই কম-বেশি সবাই খেতে পছন্দ করেন। আপনার বাড়িতে যদি চিংড়ি থাকে আর সহজে মুখরোচক কিছু খেতে ইচ্ছা হয় তাহলে তৈরি করে নিতে পারেন প্রন ফ্রাই। এটি রাখতে পারেন অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায়। চলুন জেনে নেওয়া যাক প্রন ফ্রাই তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

চিংড়ি- ১ কেজি

লবণ- ১ চা চামচ

সয়াসস- ১ চা চামচ

লেবুর রস- ১ চা চামচ

গোল মরিচ গুঁড়া- ১ চা চামচ

বেসন- ২ কাপ

সুজি- ১/২ কাপ

চালের গুঁড়া- ১/২ কাপ

হলুদ গুঁড়া- ১ চা চামচ

লবণ- ১ চা চামচ

আদা বাটা- ১ চা চামচ

ভাজা জিরা- ১ চা চামচ

মরিচ গুঁড়া- ১ চা চামচ

তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন

চিংড়ির খোসা ছাড়িয়ে পরিষ্কার করে তাতে লবণ, সয়াসস ও গোলমরিচ গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। তেল বাদে উপরের সব উপকরণ মেখে ব্যাটার তৈরি করে নিতে হবে। কড়াইতে তেল গরম হলে চিংড়িগুলো এক এক করে ব্যাটারে চুবিয়ে ডুবো তেলে বাদামি করে ভেজে তুলে নিতে হবে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা