প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা : জাবি শিক্ষকের ৩ বছরের কারাদণ্ড
আমাদের ব্রাহ্মণবাড়িয়া August 12, 2015
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য প্রকাশের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসাথে তাকে আরো ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডও দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষকের নাম রুহুল আমীন খন্দকার।