প্রথমবার সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

news-image

অনলাইন ডেস্ক : ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা শেষ দল হিসেবে শেষ চারে ওঠার মধ্য দিয়ে এই অনন্য রেকর্ড গড়ে।

সেমিফাইনালে ওঠা চারটি দল হলো—র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনা, দুই নম্বরে থাকা স্পেন, তিন নম্বরে থাকা ফ্রান্স এবং চার নম্বরে থাকা ইংল্যান্ড।

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে, স্পেন ২-১ গোলে বেলজিয়ামকে এবং ইংল্যান্ড একই ব্যবধানে নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে।

২০২৬ বিশ্বকাপে ফিফার নতুন ড্র পদ্ধতির কারণে শীর্ষ চার দলকে আলাদা কোয়াড্রেন্টে রাখা হয়েছিল। ফলে তারা সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না। তবে এই সুবিধা পেতে প্রতিটি দলকেই নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অর্জন করতে হয়েছে।

এই বিন্যাস অনুযায়ী, ফাইনালের আগে স্পেন ও আর্জেন্টিনার দেখা হওয়ার সুযোগ ছিল না। একইভাবে ইংল্যান্ড ও ফ্রান্সকে নকআউট পর্বের বিপরীত দিকে রাখা হয়েছিল, যাতে চার দলই এগোতে পারলে সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হতে পারে।

সূচি অনুযায়ী, মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। আর বুধবার দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

উল্লেখ্য, ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং ১৯৯৪ সালে চালু হলেও এবারই প্রথম র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল একসঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে।

এ জাতীয় আরও খবর

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪ হাজার আসামি, গ্রেপ্তার ৩০