প্রথমবার প্রোটিয়াদের সিরিজে হারাল পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : কুইন্টন ডি কক ব্যাট হাতে আরেকবার আলো ছড়ালেন। কিন্তু পাকিস্তানের তিন স্পিনার তাকে ছাপিয়ে গেলেন। বিশেষ করে আবরার আহমেদের ঘূর্ণি জাদুতে দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দাঁড়াতে পারেনি।

৩৮তম ওভারে ১৪৩ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। অথচ ওপেনিং জুটিতে ৭২ রান তুলেছিল তারা। আবরারের সঙ্গে সালমান আগা ও মোহাম্মদ নওয়াজের স্পিনে ৩৭ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ধস দেখে সফরকারীরা। ফয়সালাবাদের নিচু উইকেটে ১৪৩ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে ১৪৯ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান। ঘরের মাঠে প্রথমবার প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ ট্রফি তারা হাতে নিয়েছে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে।

লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও ডি ককের ওপেনিং জুটি ছিল দৃঢ়। ১৫তম ওভারে তাদের বিচ্ছিন্ন করেন সালমান। ৩৯ রান করেন প্রিটোরিয়াস। দলীয় ১০৬ রানে ডি কক ইনিংস সর্বোচ্চ ৫৩ রানে নওয়াজের শিকার হন। আর কেউ দাঁড়াতে পারেননি। এরপর সর্বোচ্চ ১৬ রান আসে ম্যাথু ব্রিজকে ও একাবায়োমজি পিটারের ব্যাটে।

আবরার ১০ ওভারে ২৭ রান দিয়ে চার উইকেট নেন। দুটি করে পান নওয়াজ, সালমান ও শাহীন শাহ আফ্রিদি।

পাকিস্তানের শুরুটা হয়েছে হোঁচট খেয়ে। ইনিংসের দ্বিতীয় বলে ফখর জামান ডাক মারেন নান্দ্রে বার্গারের বলে বোল্ড হয়ে। এরপর সাইম আইয়ুবের সাবলীল ব্যাটিংয়ে জয় পেতে সমস্যা হয়নি পাকিস্তানের।

লক্ষ্য থেকে ১৪ রান দূরে থাকতে সাইম আউট হন ইনিংস সেরা ৭৭ রান করে। তার ৭০ বলের ইনিংসে ছিল ১১ চার ও ১ ছয়। বাবর আজম করেন ২৭ রান। ৩২ রানে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ান সালমানকে (৫*) নিয়ে দলকে জয়ের বন্দরে নেন।

২৬তম ওভারের প্রথম বলে ৩ উইকেটে ১৪৪ রান করে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা