প্রথমবারের মতো রাশিয়ার সঙ্গে ভারতের তিন বাহিনীর মহড়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীন-পাকিস্তানের উদ্বেগ বাড়িয়ে আরও মজবুত হচ্ছে ভারত-রাশিয়া সামরিক সম্পর্ক। নজিরবিহীনভাবে এবার দ্বিপাক্ষিক সামরিক মহড়ায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে শক্তি প্রদর্শনে নামবে রুশ সেনা।

জানা গেছে, এই প্রথম ভারতীয় সেনার তিন বাহিনীই যৌথভাবে মহড়ায় নামতে চলেছে। ভারত ও রাশিয়ার এই যৌথ মহড়ার নাম দেওয়া হয়েছে ‘ইন্দ্র’। তাৎপর্যপূর্ণভাবে চীন সীমান্তের পাশেই রাশিয়ার ভ্লাদিভস্তকে অক্টোবরের ১৯ থেকে ২৯ তারিখ পর্যন্ত এই মহড়া চলবে। সামরিক বিশেষজ্ঞদের দাবি, চীনকে কড়া বার্তা দিতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।

এই যৌথ মহড়ার লক্ষ্য হবে ‘কাউন্টার টেররিজম’ বা সন্ত্রাসবাদ দমন। এই মহড়ায় দু’দেশের সেনার মধ্যে সমন্বয় বাড়িয়ে তোলার উপর জোর দেওয়া হবে বলে সেনা সূত্রে খবর। এই মহড়ায় অংশগ্রহণ করবে ভারতীয় ও রুশ সেনার অত্যাধুনিক ট্যাঙ্ক, কামান, সাঁজোয়া গাড়ি ও পণ্যবাহী বিমান। থাকছে নৌবাহিনীর সাবমেরিন ও সাবমেরিন-বিধ্বংসী জাহাজ। সন্ত্রাস মোকাবিলায় শান দিতে কাঁধে কাঁধ মিলিয়ে অভিযান করবেন দু’দেশেরই কমান্ডোরা।

ভারত ও রাশিয়ার সম্পর্ক কয়েক দশকের। যদিও সম্প্রতি আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক ‘উষ্ণতর’ হচ্ছে। কিন্তু ‘বন্ধু’ রাশিয়াতেই যে আজও আস্থা রয়েছে দিল্লির, কার্যত সেই কথাই বুঝিযে দিল মোদি সরকার। এখন দেখার বিষয়, এর আগে ভারতীয় সেনার তিন বাহিনী একসঙ্গে কোনও দেশের সঙ্গে মহড়ায় নামেনি। এছাড়াও এশিয়া মহাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব খর্ব করতেই এই কৌশলগত পদক্ষেপ নয়াদিল্লির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান