পুনর্নির্বাচনে অংশ নেয়ার জন্য মির্জা ফখরুলের প্রতি আহ্বান নাসিমের

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম জাতীয় সংসদের শূন্য ঘোষিত আসনে পুনর্নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইডিবি’র উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, সংসদে মাথা ছাড়া ধড় পাঠিয়ে কোন লাভ হবে না। তাই কৌশলের রাজনীতি বন্ধ করে শূণ্য হওয়ার আসনে পুনর্নির্বাচনের প্রতিযোগিতায় অংশ নিয়ে আপনিও সংসদে আসার চেষ্টা করুন। কারণ সংসদই হলো আপনাদের একমাত্র পথ। অতীতের ভুল স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চান।
তিনি বলেন, খালেদা জিয়া কারাগারে থাকুক এটা আমরাও চাই না। আদালত তাকে মুক্তি দিলে আমাদের কোন আপত্তি থাকবে না।

আওয়ামী লীগ ছাড়া এদেশে আর কেউ আন্দোলন সফল করতে পারে না জানিয়ে তিনি বলেন, দেশে ইতিবাচক রাজনৈতিক ধারা শুরু হয়েছে। তবে সবক্ষেত্রে বিএনপিকে পরাজিত করবে আওয়ামী লীগ।

নাসিম বলেন, একের পর এক রাজনৈতিক ভুল করতে করতে বিএনপি পঁচে গেছে। ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে তারা ভুল করেছে, আবার ২০১৮ সালে লোক ভাড়া করে তারা নির্বাচনে আসলেন। কিন্তু কী কারণে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে মাঠ ছেড়ে পালালেন? এখন আবার তাদের সিনিয়র নেতারা চান না, নির্বাচিতরা সংসদে আসুক।

তিনি বলেন, নতুন খোলসে জামায়াত মাঠে আসুক এটা চাই না। তাদের গতিবিধির ওপর নজরদারি বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টি(জেপি)’র মহাসচিব শেখ শহীদুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা