পুকুর পাড়ে হলুদ শাড়িতে ভাবনা

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি। এবার পুকুর পাড়ে হলুদ শাড়িতে ধরা দিয়েছেন।

সবুজ ঘাসে বসে থাকা যেন এক টুকরো হলুদ রোদ ঠিক এমনই এক মায়াবী আবহে ধরা দিয়েছেন। যেখানে গ্রামবাংলার চিরায়ত রূপ আর আধুনিক মননশীলতার এক দারুণ মেলবন্ধন দেখা গেছে।

ছবি শেয়ার করে ভাবনা ক্যাপশনে লিখেছেন, ‘তুমি মোর পাও নাই পরিচয়। তুমি যারে জান সে যে কেহ নয়, কেহ নয়।’

শেয়ার করা ছবিগুলোতে ভাবনার পরনে ছিল উজ্জ্বল হলুদ রঙের শাড়ি, যার নকশায় ফুটে উঠেছে সাদা মোটিফ ও সবুজ পাড়ের ছোঁয়া। শাড়ির সঙ্গে বৈপরীত্য বজায় রেখে তিনি বেছে নিয়েছেন সাদা ব্লাউজ, যা পুরো লুকটিকে করেছে আরও আকর্ষণীয়।

এদিকে চুলের বিনুনি, কপালে ছোট টিপ আর কানে হালকা গয়না সব মিলিয়ে এক সহজ অথচ গভীরভাবে আকর্ষণীয় নারীর প্রতিচ্ছবি হয়ে উঠেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজের স্বতন্ত্র স্টাইল স্টেটমেন্ট দিয়ে বারবার ভক্তদের চমকে দেন ভাবনা।

পুকুরপাড়ে বসে থাকা এই লুকেও তার স্বাভাবিক ভঙ্গি আর পরিমিত সৌন্দর্য ইতোমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ভক্তদের মতে, প্রকৃতি আর রঙের এই খেলা ভাবনার উপস্থিতিকে আরও মোহনীয় করে তুলেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি