পিস্তল সহ ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ সন্ত্রাসী কামাল গ্রেপ্তার

kamal graআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ কামাল-(৩৬) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোর রাতে পৌর এলাকার পশ্চিম মেড্ডা পীরবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক একটি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি শুটার গান উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত কামাল মধ্যমেড্ডার আব্দুর রাজ্জাকের ছেলে। এদিকে শহরের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ কামাল গ্রেপ্তার হওয়ায় শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইনুর রহমান বলেন, মঙ্গলবার ভোর রাতে শীর্ষ সন্ত্রাসী মোঃ কামাল মিয়া তার সহযোগীদের নিয়ে পীরবাড়ি এলাকায় অবস্থান করছে এমন খবরে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কামাল পীরবাড়ি এলাকার একটি বাড়িতে চলে গেলে সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার সকালে মেড্ডার কোকিল টেক্সটাইল মিলের ভেতরে লুকিয়ে রাখা একটি ৭.৬৫ এম.এম বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি কালো রঙ্গের ওয়ান সুটার গান উদ্ধার করে। 
তিনি বলেন, গ্রেপ্তারকৃত কামাল একজন পেশাদার সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা