পিএসএল খেলার অনুমতি পেলেন লিটন-রিশাদ-নাহিদ রানা

news-image

অনুমতি পাওয়ার সম্ভাবনা আগে থেকেই ছিল। চারদিকে গুঞ্জন শোনা যাচ্ছিল, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলার জন্য অনাপত্তিপত্র পেতে পারেন লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। অবশেষে সত্যিই তারা অনুমতি পেয়েছেন।

আজ বৃহস্পতিবার বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস জাগো নিউজকে নিশ্চিত করেছেন, বাংলাদেশের ৩ ক্রিকেটার- লিটন, রিশাদ ও নাহিদ রানাকে পিএসএল খেলার অনুমতি দেওয়া হয়েছে।

এর মধ্যে লিটন ও রিশাদকে বিনা শর্তে পিএসএলের পুরো মৌসুমের জন্য এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দেওয়া হয়েছে। আর ফাস্টবোলার নাহিদ রানা এনওসি পেয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর।

বলে রাখা ভালো, আগামী ১১ এপ্রিল শুরু হবে পিএসএলের ১০তম আসর। অন্যদিকে ২০ এপ্রিল শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট। প্রথম টেস্ট খেলে যেতে বলা হয়েছে নাহিদ রানাকে। ওই টেস্ট শেষ হওয়ার পর বাকি সময়ের জন্য এ পেসারকে পিএসএল খেলার জন্য এনওসি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, পিএসএলে করাচি কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন লিটন দাস। পেশোয়ার জালমি দলে টেনেছে নাহিদ রানাকে আর রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি