পারিশ্রমিক চাইতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন এক আলোচিত অভিনেত্রী

news-image

পারিশ্রমিক চাইতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন অভিযোগ, ছবি পরিচালকের এক বন্ধুর নেতৃত্বে তাঁকে ধর্ষণ করে ৫ দুষ্কৃতকারী। অভিযোগের ভিত্তিতে এক দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মারাঠি ছবি ‘লাহানপান’-এ অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছিলেন মুম্বাই শহরতলির বাসিন্দা ২১ বছরের এক তরুণী। অম্বাদ গ্রামে নাগাড়ে ২ মাস শ্যুটিং করেন তিনি।
 
অভিযোগ, ছবিতে কাজ করার পর সঠিক সময়ে পারিশ্রমিক না পাওয়ায় পরিচালকের এক বন্ধুকে ফোন করেন ওই অভিনেত্রী। টাকা নিতে তাঁকে অওরঙ্গাবাদ শহরে ডেকে পাঠানো হয়। গত রবিবার পরিচালকের ওই বন্ধুর কাছে পৌঁছলে তাঁকে শহর থেকে প্রায় ৫৬ কিলোমিটার দূরে পাইঠানের এক নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। এর পর পরিচালকের বন্ধু আরও ৪ জনকে নিয়ে ওই তরুণীকে গণধর্ষণ করে।
 
দুই মাস পর পারিশ্রমিকের জন্য তরুণী ফোন করলে তাঁকে ডেকে এনে শ্লীলতাহানির ফন্দি আঁটে সে।
 
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বাকি চার দুষ্কৃতকারীর খোঁজে কড়া তল্লাশি চলেছে। তদন্তের দায়িত্ব আপাতত পাইঠান থানার অধীনে রয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা