পারিবারিক অনুষ্ঠানে গেলেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (১০ মে) রাতে রাজধানীর গুলশানে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় যান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

অনুষ্ঠানে যেতে গাঢ় নীল রঙের একটি শাড়ি পরে বের হয়েছেন খালেদা জিয়া। নিজের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়া বের হওয়ার পর গাড়ির দুই পাশে নেতাকর্মীরা তার নামে বিভিন্ন স্লোগান দেন।

লন্ডনে চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া বিমানে চড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পথে পথে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের ভালোবাসায় সিক্ত হয়ে গুলশানে নিজের বাসভবনের সামনে গাড়ি থেকে নেমে হেঁটে প্রবেশ করেন খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি