পায়ুপথে সহকর্মীদের দেওয়া বাতাসে হাসপাতালে কিশোর শ্রমিক

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে একটি প্লাস্টিক কারখানার তানভীর (১৪) নামে এক শ্রমিকের পায়ুপথে পাইপ দিয়ে বাতাস দিয়েছে সহকর্মীরা। এ ঘটনায় ওই কিশোর গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) কামরাঙ্গীরচর থানাধীন চেয়ারম্যান বাড়ির সামনে মোস্তফা প্লাস্টিক ও বোতল কারাখানায় এ দুর্ঘটনা ঘটে।

তানভীর চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালকিনী গ্রামের মানিক মিয়ার ছেলে। বর্তমানে সে কামরাঙ্গীরচর কয়লারঘাট রফিক মিয়ার ভাড়া বাড়িতে থাকে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে ওই কিশোর হাসপাতালে ভর্তি আছে। তার অবস্থা আশঙ্কাজনক।

আহতের বাবা মানিক মিয়া জানান, তার ছেলে কামরাঙ্গীচর থানাধীন চেয়ারম্যান বাড়ির সামনে মোস্তফা প্লাস্টিক ও বোতল কারখানার কাজ করে। ওই কারখানায় তার সহকর্মী কর্মচারী রিফাতসহ ২/৩ জন মিলে দুষ্টুমি করে পাইপ দিয়ে পায়ুপথে বাতাস দেয়, এতে তার পেট ফুলে অবস্থা গুরুতর হয়ে পড়ে।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতাল নিয়ে যান।সেখান থেকে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানান মানিক মিয়া।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি