পানিতে ভিজে ব্রাহ্মণবাড়িয়ার দু-আদালতের হাজার খানেক মামলার নথি নষ্ট

B.Baria pic-3আমিরজাদা চৌধুরী: ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের ছাদ ও পানির পাইপ ফেটে পানিতে ভিজে সদর ও আখাউড়া কোর্টের হাজার খানেক গুরুত্বপুর্ন মামলার নথি নষ্ট হয়ে গেছে।গতকাল বুধবার সকালে সংশ্লিষ্ট আদালতের বিচারক এবং কর্মকর্তা-কর্মচারীরা এসে দেখেন পানিতে সয়লাব হয়ে রয়েছে দুটি আদালত কক্ষ। আদালতের আলমিরা ও মেজেতে থাকা প্রায় সহস্রাধিক গুরুত্বপুর্ন মামলার নথি পানিতে ভিজে গেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর কোর্টের সেরেস্তেদার রফিকুল ইসলাম মিলকী জানান, গনপূর্ত বিভাগের ত্র“টিপুর্ন কাজ এবং গাফিলতির কারনেই এই সমস্যা হয়েছে। এদিকে আদালতের মেঝেতে হাটু পানি থাকায় কসবার আদালত বসেছে অন্য একটি আদালতে। পানিতে ভেজা মামলার নথিগুলি রোদে শুকাতে দেয়া হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মো:কাওসার এ ঘটনার তদন্তের জন্যে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।জেলা যুগ্ম জজ মো:সোহেল আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের এ কমিটিকে আজ বৃহস্পতিবার কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন জেলা বারের সভাপতি,পিপি,জিপি, একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট,কসবা কোর্টের সিনিয়র সহকারী জজ এবং সদর কোর্টের সহকারী জজ। 

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা