পাকিস্তানের হামলায় ৩ আফগান ক্রিকেটার নিহত

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সীমান্ত হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটার নিহত হয়েছে। এমনটিই জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এ ঘটনায় আগামী মাসে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে এসিবি।

পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলংকাকে নিয়ে আয়োজিত টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজটি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে আয়োজন করার কথা ছিল।

‘এক্স’ (সাবেক টুইটার)–এ এক পোস্টে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, উরগুন জেলায় একটি সীমান্ত হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছিলেন তিনজন স্থানীয় ক্রিকেটার। তারা পাকতিকা প্রদেশের রাজধানী শারানা থেকে একটি প্রীতি ম্যাচ খেলে ফেরার পথে ছিলেন।

এক বিবৃতিতে এসিবি বলেছে, ‘এই ঘটনা আফগানিস্তানের ক্রীড়াঙ্গন, ক্রীড়াবিদ এবং ক্রিকেট পরিবারে এক বিশাল ক্ষতি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই মর্মান্তিক ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

এ সিরিজটি চলতি বছরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ত্রিদেশীয় টুর্নামেন্ট হতে পারত—আগস্টে এশিয়া কাপের আগে তারা প্রথমবার এমন সিরিজে মুখোমুখি হয়েছিল। তবে এটি হতে যাচ্ছিল পাকিস্তানের মাটিতে দুই দলের প্রথম ত্রিদেশীয় আসর।

এর আগে আফগানিস্তান পাকিস্তানে খেলেছে ২০২৩ সালের এশিয়া কাপ ও এ বছরের শুরুর দিকে চ্যাম্পিয়নস ট্রফিতে, তবে কখনোই স্বাগতিকদের বিপক্ষে মুখোমুখি হয়নি।

তালিকাভুক্ত সূচি অনুযায়ী পাকিস্তান ও আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল দুইবার—১৭ নভেম্বর উদ্বোধনী ম্যাচে এবং ২৩ নভেম্বর আবারও। উল্লেখ্য, সিরিজটি এমন এক সময়ে আয়োজন করা হয়েছিল যখন দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ক্রমেই অবনতি হচ্ছিল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি