পাকা চুল তুলে ফেললে কি আরও পাকা চুল গজায়?

news-image

লাইফস্টাইল ডেস্ক : আপনার মাথায় হঠাৎ একটি পাকা চুল দেখতে পেলেন, আপনার প্রতিক্রিয়া কী হবে? বেশিরভাগ মানুষই এক্ষেত্রে দ্রুত ও সাবধানে চুলটি তুলে ফেলে যেন কেউ দেখতে না পায়। কিন্তু অনেকেই আবা দুশ্চিন্তা করেন যে একটি পাকা চুল তুলে ফেললে আরও অনেক পাকা চুল গজিয়ে উঠবে। এটি এমন একটি প্রচলিত ধারণা যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে এবং প্রশ্ন ছাড়াই বিশ্বাস করা হয়। তাহলে, এর মধ্যে কি কোনো সত্যতা আছে? একটি পাকা চুল তুলে ফেললে আসলে কী ঘটে?

একটি পাকা চুল তুলে ফেললে কি সত্যিই আরও পাকা চুল গজায়?

না, এবং এর পেছনের বিজ্ঞানটি বেশ সহজ। প্রতিটি চুল ত্বকের একটি বিশেষ স্থান থেকে গজায়, যাকে হেয়ার ফলিকল বলা হয়, পাকা চুল টেনে তুলে ফেললে তা তার আশেপাশের হেয়ার ফলিকলগুলোকে প্রভাবিত করে না। প্রতিটি হেয়ার ফলিকল অন্যগুলোর থেকে স্বাধীনভাবে কাজ করে। আপনি যদি একটি টেনে তোলেন, তবে সেটি তার পাশের কোনোটিকে প্রভাবিত করবে না।

নতুন চুল কি ধূসরই গজাবে?

হ্যাঁ। আপনি যদি একটি পাকা চুল ছিঁড়ে ফেলেন, তবে সেই ফলিকল থেকে যে চুলটি আবার গজাবে তা সম্ভবত আবারও ধূসরই হবে। এর কারণটি রঙ উৎপাদনের জীববিজ্ঞানের মধ্যে নিহিত। এর কারণ হলো মেলানোসাইট বা যে কোষগুলো চুলে রঙ সরবরাহ করে, সেগুলো এই হেয়ার ফলিকলে কাজ করা বন্ধ করে দিয়েছে। তাই চুলটি তুলে ফেললেও সেই রঙ উৎপাদনকারী কোষগুলো পুনরায় সক্রিয় হয় না। এটি আশেপাশের চুলকেও সাদা করে না।

২০২৫ সালের একটি CCID সমীক্ষা অনুসারে, একটি পাকা চুল তুলে ফেললে তা আরও বেশি সাদা চুল গজাতে সাহায্য করে না। প্রতিটি হেয়ার ফলিকল স্বাধীনভাবে কাজ করে। তবে ঘন ঘন চুল টেনে তুললে হেয়ার ফলিকলের জীবনচক্র ব্যাহত হতে পারে। এই প্রক্রিয়ায় রঙ উৎপাদনকারী কোষগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। ফলে নতুন যে চুল গজায় তা রঙ না হয়ে ধূসরই থেকে যায়।

পাকা চুল তুলে ফেলা কি খারাপ অভ্যাস?
হ্যাঁ, তবে বেশিরভাগ মানুষ যা ভাবে, সে কারণে নয়। একই জায়গা থেকে বারবার চুল টানলে ফলিকল ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে লালচে ভাব বা কিছু ক্ষেত্রে সংক্রমণ হতে পারে। ধীরে ধীরে এই বারবার হওয়া চাপ আরও দীর্ঘস্থায়ী সমস্যার কারণ হতে পারে, যার মধ্যে রয়েছে ফলিকল চুল উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয়া, সেই জায়গায় চুল পাতলা হয়ে যাওয়া, নতুন গজানো চুলের গঠন আগের চেয়ে ভিন্ন হওয়া ইত্যাদি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি