পল্লবীতে বিকল্প পরিবহনের বাসে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে নাশকতাকারীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন বলেন, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে আমাদের কাছে খবর আসে, পল্লবী সেকশন-২–এ বিকল্প পরিবহনের একটি বাসে কে বা কারা আগুন দিয়েছে। পরে আমাদের দুটি ইউনিট পাঠিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

কীভাবে আগুন লেগেছে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, এটি নাশকতা। তবে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি। কেউ হতাহত হয়েছে বলেও কোনো তথ্য আমাদের কাছে নেই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি