পরিষেবা নিয়ে অভিযোগ করায় মহিলার গায়ে গরম স্যুপ ঢেলে দিল রেস্তোরাঁ কর্মী (ভিডিওসহ)

news-image

রেস্তোরাঁয় খেতে এসে পরিষেবা নিয়ে অভিযোগ করেছিলেন এক মহিলা ক্রেতা। আর এতেই ক্ষিপ্ত হয়ে রেস্তোরাঁর এক কর্মী ওই মহিলার গায়ে ফুটন্ত স্যুপ ঢেলে দিল। সিসিটিভিতে ধরা পড়া এই হতবাককর ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে।
পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশের একটি রেস্তোরাঁয় সপরিবারে খেতে এসেছিলেন লিন নামের ওই মহিলা। কিন্তু খারাপ পরিষেবার অসন্তুষ্ট হয়ে রেস্তোরাঁরা এক কর্মীর সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন লিন। ওই কর্মীর নাম ঝু। রেস্তোরাঁর খারাপ পরিষেবার বিষয়টি লিন ইন্টারনেটেও পোস্ট করে দেন। আর ওই পোস্ট দেখে ঝু ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। লিনের গায়ে ফুটন্ত স্যুপ ঢেলে দেয়। এতেই শেষ নয়, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, লিনকে মাটিতে ফেলে মারছে ঝু।রেস্তোরাঁর অন্য কর্মী ও অন্যান্য ক্রেতারা ছুটে এসে ঝু-কে নিরস্ত করে।
লিনকে সঙ্গে সঙ্গেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর দেহের ৬০ শতাংশই পুড়ে গিয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা