পরকীয়া প্রেমে এগিয়ে নারীরাই!

porokiyaলাইফস্টাইল ডেস্ক : ভারতের আলোতি একটি ডেটিং সাইট হচ্ছে ‘অ্যাশলে ম্যাডিসন’। নির্দ্বিধায় প্রেম করার উপযুক্ত একটি সাইট এটি। এখানে যারা সদস্য, তাদের অধিকাংশই নারী বা পুরুষরাই বিবাহিত। এই সাইটটিতে এতটাই সদস্য রয়েছেন যে, তার সংখ্যা জেনে অনেকেরই চোখ চরকগাছ।
এদিকে এই সাইটে থাকা সদস্যদের উপর একটি জরিপ চলানো হয়েছে সম্প্রতি। যে জরিপে উঠেছে হতবাক হওয়ার মতই চাঞ্চল্যকর কথ্য! যা শুনে রীতিমতো আপনিও থ খাবেন।
সম্প্রতি পরকীয়ার উপর এই সাইট জরিপ চালিয়ে জানতে পেরেছে ৬১ শতাংশ ভারতীয় পুরুষ পরকীয়াকে ‘পাপ’ বলে মনে করেন না। একই ভাবে এর থেকেও বেশ কয়েক কদম এগিয়ে ৭৬ শতাংশ ভারতীয় মহিলা বলেছেন, তাদের কাছে পরকীয়া ‘পাপ’ নয়!
ওই সাইটে থাকা সদস্যদের মধ্যে ৭৫ হাজারের বেশি মানুষের উপরে জরিপ চালানো হয়েছিলো। তাদের মধ্যে ৮০ শতাংশের বেশি ছিলেন বিবাহিত।
এরমধ্যে ৮১ শতাংশ পুরুষ স্বীকার করে বলেছেন, বিবাহ-বহির্ভূত সম্পর্ক তাদের বৈবাহিক জীবনে প্রভাব ফেলেছে। পক্ষান্তরে মাত্র ৬৮ শতাংশ মহিলা বলেছেন, তাদের বৈবাহিক জীবনে পরকীয়ার প্রভাব পড়েছে।
অ্যাশলে ম্যাডিসন সূত্রে খবর, ২০১৪ সালে ভারতে সাইট লঞ্চ করার পরে বিবাহিত মহিলা সদস্যের সংখ্যা ছিল রীতিমতো নজরে পড়ার মতো। যা প্রতি মুহুর্তেই বৃদ্ধি পাচ্ছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা