নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

news-image
অনলাইন ডেস্ক : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি জানিয়েছেন, সারাদেশে নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে। নৌযাত্রা নিরাপদ করতে প্রতিটি সংস্থা কার্যকরভাবে দায়িত্ব পালন করছে।

রোববার রাজধানীর রমনায় লেডিস ক্লাবে নৌ-নিরাপত্তা সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রাকৃতিক নৌপথের দৈর্ঘ্য ১৬ হাজার কিলোমিটার, যার মধ্যে প্রায় সাড়ে ৭ হাজার কিলোমিটার সচল। ১,২০০ কিলোমিটার নৌপথকে ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখার চেষ্টা চলছে। এছাড়া আরও প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার নৌপথ সচল করার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, “সড়কপথে চাপ কমাতে এবং মালামাল পরিবহন সহজ করতে এই প্রাকৃতিক নৌপথ একটি বড় সম্পদ। ৫৩ বছরে ৫৩ হাজার কিলোমিটার সড়ক নির্মাণ করা হলেও, আমাদের ১৬ হাজার কিলোমিটার নৌপথের সদ্ব্যবহার আরও বেশি সুবিধা আনতে পারে।”

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি