নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

news-image
অনলাইন ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল আবিবের প্রধান রাস্তায় কয়েকশ বিক্ষোভকারী নেমেছেন। এ সময় দক্ষিণ লেবাননে চলমান হামলা বন্ধেরও দাবি জানানো হয়।

শনিবার দিবাগত রাতভর চলা বিক্ষোভে অংশ নেওয়া মানুষরা সরকারের যুদ্ধনীতি এবং অভ্যন্তরীণ বিভাজনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শেষের দিকে দেশটিতে সাধারণ নির্বাচন থাকলেও ইরান ও লেবানন ইস্যু এবং কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক সেবা না দেওয়ার বিষয়টি রাজনৈতিক অস্থিরতা বাড়িয়েছে।

৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত ডেভিড আলকান রয়টার্সকে বলেন, “বর্তমান সরকার জনগণকে বিভ্রান্ত করছে এবং অভ্যন্তরীণ বিভাজন দেশের জন্য ইরানের চেয়ে বড় বিপদ।”

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা সরকারের নীতি এবং সামরিক নীতির সমালোচনা করে ‘গণহত্যা বন্ধ করো’ এবং ‘৭ অক্টোবর ভুলে যাও’ মতো স্লোগানযুক্ত প্ল্যাকার্ড বহন করছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি