নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

news-image

সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ স্থগিত রাখার আবেদন জানিয়েছেন একই দলের নেত্রী মনিরা শারমিন। রোববার রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া এক চিঠিতে তিনি এই অনুরোধ করেন।

চিঠিতে মনিরা উল্লেখ করেন, তার দায়ের করা রিটের শুনানি শেষ না হওয়া পর্যন্ত নুসরাতকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা ঠিক হবে না। অন্যথায় তার জন্য অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে।

তিনি জানান, প্রথমে তার মনোনয়ন বাতিল হওয়ার পর আপিলেও তা বহাল থাকে। পরে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করা হয়, যার শুনানি নির্ধারিত হয়েছে ৪ মে। তাই আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষা করার দাবি জানান তিনি।

অন্যদিকে আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং তাকে প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আদালতের রায় অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। রায় মনিরার পক্ষে গেলে ওই আসনে ভোট হতে পারে, আর বিপক্ষে গেলে নুসরাতই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হিসেবে চূড়ান্ত হবেন।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের বেশিরভাগ প্রার্থী ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও এই আসনটি নিয়ে এখনো আইনি জটিলতা রয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি