নিহত লামিয়াকে চোখের জলে বিদায়

news-image

সাভার প্রতিনিধি : মাইলস্টোন ট্রাজেডিতে নিহত লামিয়া আক্তার সোনিয়াকে চোখের জলে বিদায় জানিয়েছে এলাকাবাসী ও স্বজনরা। তার মৃত্যুতে শোকার্ত এলাকাবাসী। অশ্রু সজল নয়নে স্বজনরা।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে বাবার বাড়ি সাভারের বিরুলিয়ার ভাগ্নির বাড়িতে দাফন করা হয় তাকে।

এর আগে ডিএনএ টেস্টের মাধ্যমে সনাক্ত করা হয় পুড়ে যাওয়া লামিয়া আক্তার সোনিয়ার মরদেহ।

সোনিয়া বাবা সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন জানান, মাইলস্টোন স্কুলে তৃতীয় শ্রেণির ছাত্রী মেয়ে জায়রাকে স্কুল থেকে আনতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন লামিয়া। দুর্ঘটনার দেড় ঘণ্টা পর জায়রাকে অক্ষত অবস্থায় সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করে স্বজনদের কাছে তুলে দিলেও নিখোঁজ ছিলেন লামিয়া।

ঘটনার পর দুর্ঘটনাস্থলে লামিয়ার এনআইডি কার্ড কুড়িয়ে পান এক ব্যক্তি। তিনি জানান, লামিয়াকে দগ্ধ অবস্থায় সেনাবাহিনীর এক অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছিল মরদেহের পরিচয় শনাক্তের পর বাবুল বলেন, ‘লামিয়াকে এভাবে হারাব তা কখনো কল্পনাও করিনি।’

উল্লেখ্য, লামিয়া উত্তরার ১৮ নম্বর সেক্টরে স্বামী-সন্তান নিয়ে থাকতেন। সংসারের কাজের ফাঁকে প্রতিদিন স্কুল থেকে জায়রাকে আনা-নেওয়া ছিল তার নিত্যদিনের কাজ।

তার স্বামী আমিরুল ইসলাম জনি বলেন, ‘এতদিন স্ত্রীকে খুঁজে পেতে আমরা পাগলপ্রায় ছিলাম। মেয়ে জায়রা মাকে খুঁজতে থাকে। তাকে কোনো জবাব দিতে পারি না।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি