‘নির্যাতনে অসুস্থ’ সৌদি প্রিন্সরা

news-image

সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে আটক প্রিন্সদের ওপর নির্যাতন চালানো হয়েছে বলে দেশটির রাজপ্রাসাদের ঘনিষ্ঠ একাধিক সূত্র খবর দিয়েছে। এসব সূত্র আরও বলছে, দুর্নীতি দমন অভিযানের নামে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান বন্দর বিন সুলতানকেও আটক করা হয়েছে।

মিডল ইস্ট আই নামের একটি গণমাধ্যম জানায়, আটক প্রিন্স, মন্ত্রী ও কর্মকর্তাদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে।

জিজ্ঞাসাবাদের নামে চালানো এসব নির্যাতনের ফলে অনেক বন্দি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রগুলো জানিয়েছে, সৌদি কর্মকর্তারা যে সংখ্যা বলেছে, আটক ব্যক্তিদের প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। এ পর্যন্ত ৫০০ জনের বেশি প্রিন্স, কর্মকর্তা ও ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে সাবেক গোয়েন্দা প্রধান বন্দর বিন সুলতান এবং সৌদি ধনকুবের ওয়ালিদ বিন তালাল রয়েছেন। বন্দর বিন সুলতান ২০১২ সালের জুলাই মাস থেকে ২০১৪ সালের এপ্রিল মাস পর্যন্ত সৌদি আরবের গোয়েন্দা প্রধানের দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা