‘নির্বাচন বানচাল ও অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং হচ্ছে’

news-image

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর বধ্যভূমিতে শ্রদ্ধা জানানো শেষে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ বলেন, ‘ওসমান হাদিকে যারা হত্যাচেষ্টা করেছে, তাদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। নির্বাচন বানচাল ও অভ্যুত্থানকে নস্যাৎ করতে টার্গেট কিলিং হচ্ছে। টার্গেট কিলিংয়ের সঙ্গে জড়িত প্রশাসন, সরকারের ভেতরের বাইরের সবাইকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘হাদির ঘটনাকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করছে। সবাইকে এখান থেকে সরে এসে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। না হলে ফ্যাসিস্ট শক্তি সবচেয়ে বেশি সুবিধা পাবে।’

এনসিপির এই নেতা বলেন, ‘যেসব সুশীল বুদ্ধিজীবীরা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে, জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাবেন বলে আশা করি।’

তিনি অভিযোগের সুরে বলেন, ‘আইনশৃঙ্খলায় সরকারের দুর্বলতা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মানুষের আস্থায় আসতে পারেনি।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি