নির্বাচন ইস্যুতে আরও কাছাকাছি বিএনপি-জামায়াত!

news-image

অনলাইন ড্স্কে : রাজনীতিতে শেষ বলে কিছুই নেই’—বেশ প্রচলিত প্রবাদটি আবার আলোচনায় এলো। পরিবর্তনের বাংলাদেশে প্রতিদিন নানা সমীকরণ সামনে আসছে। শেখ হাসিনা-পরবর্তী দেশে বিএনপি ও জামায়াতে ইসলামী কিছু ইস্যুতে দূরে দূরে থাকলেও জাতীয় নির্বাচন ইস্যুতে হঠাৎ করেই কাছাকাছি আসছে বলে আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচন নিয়ে বিপরীতমুখী অবস্থান থেকে দুই দলের এখন প্রায় একই সুর। দ্রুত নির্বাচনের দাবিতে চাপ বাড়ানো হচ্ছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর। উভয় দলের নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে যত বেশি সময় নেবে, তত বেশি সমস্যা তৈরি হবে। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন ও পরিবর্তিত পরিস্থিতিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে নানামুখী বিতর্ক শুরু হয়। বিশেষ করে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতের মধ্যে বৈপরীত্য দেখা দেয়। নির্বাচন ইস্যুতে দুই দলের শীর্ষ নেতাদের বক্তব্য রাজনীতিতে উত্তাপও ছড়ায়। বিএনপি চায় চলতি বছরের জুনে কিংবা ডিসেম্বরের মধ্যে নির্বাচন।

অন্যদিকে, জামায়াতে ইসলামী বলে আসছে—রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতে প্রয়োজনীয় সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন, তারপর জাতীয় সংসদ নির্বাচন। এখন জামায়াত বলছে, তারা আগামী রমজানের আগেই সংসদ নির্বাচন চায়। এই বক্তব্যের মধ্য দিয়ে অবশেষে জামায়াতে ইসলামীর দাবি কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। এখন নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থানের কাছাকাছি পর্যায়ে চলে এসেছে দলটি।

বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি লন্ডনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের বৈঠকের পর নির্বাচন ইস্যুতে জামায়াতের সুর বদলেছে।

প্রসঙ্গত, আগামী বছরের ১৬ ফেব্রুয়ারির (চাঁদ দেখা সাপেক্ষে) পর রমজান শুরু হবে। তার আগেই নির্বাচনের পক্ষে জামায়াত।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি