নির্বাচনে নিরাপত্তায় কাজ করবে সাড়ে ৬ লাখ আনসার সদস্য

news-image

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে আনসার ও ভিডিপি বাহিনীর সাড়ে ছয় লাখ সদস্য কাজ করবেন বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি অ্যাকাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় আনসার ও ভিডিপি মহাপরিচালক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি বাহিনীর সাড়ে ছয় লাখ সদস্য নিরাপত্তার দায়িত্বে কাজ করবে, এ জন্য নতুন এক লাখ ৮০ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আনসার ও ভিডিপি বাহিনীর উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, এই বাহিনীতে ভূয়াদের কোনো ঠাঁই হবে না। যার যে দায়িত্ব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে।

মহাপরিচালক আরও বলেন, নির্বাচনে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্রে আনসার সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। নাশকতার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সততা ও সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আনসার সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আনসার বাহিনীকে শক্তিশালী করতে সকল সদস্যের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণে যারা টিকে থাকবে তারাই আনসার বাহিনীতে সেবা দেওয়ার উপযোগী বলে বিবেচিত হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম, অ্যাকাডেমি কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছার ছাড়াও প্রশিক্ষণার্থী এবং আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি