নির্বাচনের আগে বিশ্ব ইজতেমা না করার নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ইজতেমাসহ‌ কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এই নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি পাঠানো হয়েছে।

এর আগে, তাবলীগ জামাতের একাংশের নেতৃত্ব দেওয়া মাওলানা মুহাম্মাদ জুবায়ের (মাদরাসা উলুমি দীনিয়া মালওয়ালী মসজিদের খতিব ও প্রিন্সিপাল এবং তাবলীগ জামাতের আহলে সুরার সদস্য) ইজতেমা মাঠে খুরুজের জোড় ও ইজতেমা করার আবেদন জানিয়েছিলেন।

তাদের সেই আবেদনের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের চিঠিতে বলা হয়, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২-৪ জানুয়ারি খুরুজের জোড় এবং ২২-২৪ জানুয়ারি ‘বিশ্ব ইজতেমা-২০২৬’ আয়োজনের অনুরোধ জানানো হয়েছিল। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পাদনের লক্ষ্যে যাচিত সময়সূচি অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে খুরুজের জোড় ও বিশ্ব ইজতেমাসহ ওই মাঠে কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ মহাপরিদর্শককে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, জাতীয় গুরুত্বপূর্ণ এই নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখে টঙ্গী ইজতেমা ময়দান নির্বাচনকালীন সমাবেশমুক্ত রাখা প্রয়োজন।

এ বিষয়ে পুলিশসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সার্বিক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি