নির্বাচনী প্রচারণায় রংপুরে যাচ্ছেন তারেক রহমান

news-image

রংপুর প্রতিনিধি : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুর সফরে যাচ্ছেন ৩০ জানুয়ারি (শুক্রবার)। এদিন বিকেল পৌনে ৪টায় তিনি রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় রংপুরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।

বিএনপির চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনী সফরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে বিমানযোগে রাজশাহীতে যাবেন তারেক রহমান। সেখানে শাহ্ মাখদুম (রহ.)-এর মাজার জিয়ারত শেষ করে দুপুর ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। পরে সেখান থেকে বিকেলে নাটোরে গিয়ে কাজীর মোড় এটিম মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এদিন সন্ধ্যায় বগুড়ার আলফাতুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন এবং বগুড়াতেই রাত যাপন করবেন।

পরদিন শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সেখান থেকে ফিরে তিনি রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

ওইদিন রাতে বগুড়ায় রাতযাপন করে পরদিন ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন তারেক রহমান।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানকে বরণে সব ধরনের প্রস্তুতি চলছে। সফরকালে তারেক রহমান জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের (সদর ও আংশিক সিটি) সামসুজ্জামান সামু বলেন, দলের প্রধানের রংপুর আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনা কাজ করছে। কালেক্টরেট মাঠে বিশাল জনসভায় তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি