নিত্য ব্যবহার্য কিছু জিনিসে ত্বক থাকুক ব্রণ মুক্ত!

 

 

লাইফস্টাইল ডেস্ক : ব্রণের সমস্যায় অনেকেই ভোগেন। তবে অনেকেরই জানা নেই ঘরের নিত্য ব্যবহার্য কিছু জিনিস দিয়েই ব্রণ দূর করা সম্ভব।ভারতের ‘দ্য ন্যাশনাল স্কিন সেন্টার’য়ের পরিচালক নাভিন তানিজা ব্রণ থেকে মুক্তি পেতে কয়েকটি ঘরোয়া উপকরণের নাম উল্লেখ করেন।

shajgoj-700x336

* লেবুর রসঃ ত্বকে ব্রণ হলে এক টুকরা লেবু নিয়ে পুরো ত্বকে ঘষে কয়েক মিনিট পর ধুয়ে ফেলতে হবে। লেবু ব্রণ দূর করার পাশাপাশি ত্বকের রং উজ্জ্বল করতেও সাহায্য করে।

* অ্যালোভেরার (ঘৃতকুমারী) রসঃ অ্যালোভেরায় রয়েছে ব্রণের জীবাণু নষ্ট করার কিছু বিশেষ গুণাগুণ। তাই প্রতিদিন দুবার আক্রান্ত স্থানে অ্যালোভেরার রস লাগালে উপকার পাওয়া যাবে।

* নিমঃ ছত্রাক-নাশক গুণাবলীতে ভরপুর নিম। যা ব্রণের সমস্যার কার্যকর সমাধান। নিমপাতার পেস্টের সঙ্গে অল্প পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এটি ব্রণের সমস্যা উপশমে সাহায্য করবে।
* মধুঃ জীবাণু নাশক এবং ময়েশ্চারাইজ করার গুণাবলীতে ভরপুর মধু। ব্রণ আক্রান্ত ত্বকে আধা ঘণ্টার জন্য মধু লাগিয়ে রাখতে হবে। এর পর কুসুম গরম পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

* কমলার খোসাঃ কমলার ভিটামিন সি ব্রণ দূর করতে সাহায্য করে। কমলার খোসা সূর্যের আলোতে শুকিয়ে নিতে হবে। এরপর গুঁড়া করে নিতে হবে। এরসঙ্গে খানিকটা পানি মিলিয়ে পেস্ট তৈরি করুন। তারপর মুখে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।

* আঙুরঃ ভালো এবং ঠাণ্ডা আঙুর নিয়ে মাঝখান থেকে অর্ধেক করে কেট নিতে হবে। এরপর তা পুরো মুখে ঘষে ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এটি ব্রণ দূর করতে সাহায্য করবে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা