বাবরকেই এখনও ‘ক্যাপ্টেন’ মানেন রিজওয়ান

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান দলের সাবেক অধিনায়ক বাবর আজম এখন আর কোনো ফরম্যাটেই অধিনায়ক নন। তবুও সতীর্থদের চোখে তিনিই এখনও ‘ক্যাপ্টেন’। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে এই দৃশ্য ধরা পড়েছে এক ভাইরাল ভিডিওতে। পাকিস্তানের বর্তমান ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান মাঠে বাবরকে নাম ধরে না ডেকে ডাকলেন ‘ক্যাপ্টেন’।

ঘটনাটি ঘটেছিল ইনিংসের অষ্টম ওভারে। শর্ট কভারে ফিল্ডিং করছিলেন বাবর। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার কেসি কার্টি ওই অঞ্চলে শট খেললে রিজওয়ান চিৎকার করে বললেন ‘ক্যাপ্টেন, সেভ করো’। বাবরও তৎক্ষণাৎ দ্রুত গিয়ে বল থামালেন।

রিজওয়ান পরে বলেন, ‘বাবর ভাই আমাদের জন্য সবসময় অনুপ্রেরণা। নেতৃত্বে থাকুক বা না থাকুক, আমাদের চোখে তিনি সবসময় ক্যাপ্টেন।’

বাবর ২০২০ সালে পাকিস্তানের সব ফরম্যাটে অধিনায়ক হন এবং তিন বছর দায়িত্ব পালন করেন। ২০২৩ বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর তিনি পদত্যাগ করেন। পরে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে আবার অধিনায়কত্বে ফিরলেও দল গ্রুপ পর্ব পেরোতে ব্যর্থ হয়। এরপর তিনি স্থায়ীভাবে নেতৃত্ব ছাড়েন।

দুজনই প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ভালো অবদান রাখেন। বাবর ৬৪ বলে ৪৭ রান এবং রিজওয়ান ৬৯ বলে ৫৩ রান করেন। তাদের দুজনের এই ইনিংস মিলে পাকিস্তানকে জয়ের পথে বড় সাহায্য করে। পাকিস্তান শেষমেশ ৫ উইকেটের জয় পায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি