নিউ জার্সির ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ইয়র্ক সিটি

news-image

নিউ ইয়র্ক প্রতিনিধি :  শনিবার (২ আগষ্ট) রাতে নিউ ইয়র্ক সিটি উত্তরের নিউ জার্সিতে সংঘটিত একটি ভূমিকম্পের প্রভাব অনুভব করেছে, যা শহরের পাঁচটি বরো জুড়ে কম্পন সৃষ্টি করে।

রিখটার স্কেলে ৩.০ মাত্রার এই ভূকম্পন ৩ আগস্ট রাত ১০টা ১৮ মিনিটের দিকে নিউ জার্সির হ্যাসব্রুক হাইটসে আঘাত হানে। এটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয় এবং যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরো এবং উত্তর নিউ জার্সি জুড়ে ৮,০০০-এরও বেশি দুর্বল থেকে মাঝারি কম্পনের রিপোর্ট পাওয়া গেছে।

ইউএসজিএস আরও জানিয়েছে, এই ভূমিকম্পটি সম্ভবত ভূত্বকের অগভীর স্তরে ফল্টলাইনে সঞ্চালনের ফলে সৃষ্টি হয়েছে।

নিউ ইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক্স (সাবেক টুইটার)-এ জানিয়েছে, এই ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সামাজিক মাধ্যমে শহরের বিভিন্ন এলাকাবাসীরা জানিয়েছেন, তারা এক ধরণের বিস্ফোরণের শব্দ বা মৃদু কম্পন অনুভব করেছেন।

উত্তর নিউ জার্সিতে মাঝে মাঝে ভূমিকম্প হওয়া অস্বাভাবিক নয়, এবং তার প্রভাব নিউ ইয়র্ক সিটিতে অনুভূত হওয়াটাও নতুন নয়। এর আগেও ২০২৪ সালের এপ্রিলে টিউকসবেরি শহরে রিখটার স্কেলে ৪.৮ মাত্রার একটি ভূমিকম্প নিউ ইয়র্ক সিটিকে ভালোভাবে নাড়িয়ে দিয়েছিল। ওই ঘটনায় প্রায় ২৭টি আফটারশক রেকর্ড করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি