নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ছুটিতে যাচ্ছেন ক্রিকেটাররা। ঈদের পর ছুটি কাটিয়ে আবারও ক্যাম্পে ফেরার কথা রয়েছে ক্রিকেটারদের। এপ্রিলেই আবার আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা রয়েছে।

আগামী মাসে নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসছে। এরই মধ্যে কিউই দলের ঢাকা সফরের সূচিও চূড়ান্ত হয়ে গেছে। আজ (সোমবার) সময় সূচি প্রকাশ করেছে বিসিবি।

তিন ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড ক্রিকেট দল ঢাকায় পৌঁছাবে। সিরিজের ম্যাচগুলো ঢাকা এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই সিরিজের ভেন্যু এবং ম্যাচের সময় ঘোষণা করেছে।

ওয়ানডে সিরিজের সূচি

তারিখ  ম্যাচ  সময়      ভেন্যু
১৭ এপ্রিল  ১ম ওয়ানডে দুপুর ২টা মিরপুর
২০ এপ্রিল ২য় ওয়ানডে দুপুর ২টা মিরপুর
২৩ এপ্রিল ৩য় ওয়ানডে দুপুর ২টা চট্টগ্রাম

টি-টোয়েন্টি সিরিজের সূচি

তারিখ       ম্যাচ  সময়    ভেন্যু 
২৭ এপ্রিল ১ম টি-টোয়েন্টি  সন্ধ্যা ৬টা চট্টগ্রাম
২৯ এপ্রিল ২য় টি-টোয়েন্টি সন্ধ্যা ৬টা চট্টগ্রাম
২ মে ৩য় টি-টোয়েন্টি দুপুর ২টা মিরপুর

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা