নাটারের শিশু নানক’র জাতীয় পর্যায়ে অভিনয়ে স্বর্ণপদক লাভ

news-image

লিটন হোসেন লিমন,নাটোর  : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ৪২তম শিশুদের মৌসুমী প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দলীয় অভিনয় বিষয়ে তৃতীয় স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করেছে নাটোরের গুরুদাসপুরের সায়র আজাদ নানক (৯)। সারাদেশে ৩৬ লাখ ৭ হাজার ৬০২ জন শিশু শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

১৬ সেপ্টেম্বর বাংলাদেশ শিশু একাডেমীতে ওই প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার, পদক ও সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান বিচারক ছিলেন অভিনেতা আবুল হায়াত, মাসুম আজিজ ও কেয়া চৌধুরী।

নানক সরদার উপজেলার সোনাবাজু গ্রামে অবস্থিত সরদার কাজিমুদ্দিন টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ এসএম আবুল কালাম আজাদ ও প্রভাষক নুরুন্নাহার ইথারের একমাত্র পুত্র। চতুর্থ শ্রেণিতে পড়ালেখা করা নানক নানা প্রতিভার কারণে জেলা ও বিভাগ পর্যায়ে ৪৫টি সনদ অর্জন করেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি