নাটাইয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

attack (1)প্রতিনিধি : সদর উপজেলার নাটাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রুপের লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।এ সময় কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরও হয়। শুক্রবার বিকেলে সদর উপজেলার নাটাই গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ক্রিকেট খেলা নিয়ে কয়েকদিন পূর্বে নাটাই গ্রামের দুই বাড়ির এক দল কিশোরের মধ্যে মারামারি হয়। এ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর থেকে ওই দুই বাড়ির লোকজনদের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার জুমার নামাজের পর তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।

আহতদের মধ্যে নাসির মিয়া (৪৫), রবিউল্লা (৪০), সালাউদ্দিন (১৬), আলমগীর (২১), মোবারক (১৫), আবু শামা (৬৬), কামাল মিয়া (৪০), বাসার মিয়া (৩০), রমজান মিয়া (২৬), সোহাগ মিয়া (২১), আবদুল্লা (১২), শাহাদাৎ (১৩), জুয়েল (১৪), যাকারিয়াকে (১৪) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা