নরসিংদীতে ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০, আহত ৭০ জন

bas accনরসিংদীর শিবপুরে বিসিক শিল্পনগরী এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ৭০ জন।বুধবার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মনোহরদীগামী মেঘলা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুটি বাসেই আগুন ধরে গেলে ১০ জন মারা যান।নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার জসিম উদ্দিনের মেয়ে সোহানা আহমদ এবং নরসিংদীর রায়পুরা উপজেলার চরপুলদি এলাকার মজনু মিয়া।

আহতরা হলেন- সোহেল, অজানা, হোসনেয়ারা, তার ছেলে আফসার, রাব্বি, কলেজ ছাত্র জুয়েল রানা, আগুনে দগ্ধ উদ্ধার কর্মী ওহিদ মিয়া, রশিদুল আলম, শাহ আলম দগ্ধ ও অজ্ঞাত-পরিচয় একজন।খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দূর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে সব প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ছয়টায় দূর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধার করে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।দূর্ঘটনা আহতদের নরসিংদী পাইভেট হাসপাতাল, নরসিংদী সদর ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১৫ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা