নরমাল ডেলিভারিতে একসঙ্গে তিন ফুটফুটে কন্যা সন্তান প্রসব

news-image

ময়মনসিংহ প্রতিনিধিঃ শুক্রবার সকালে নরমাল ডেলিভারিতে এক সঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সালেহা খাতুন নামে এক গৃহবধূ। ময়মনসিংহের ভালুকায় চাপরবাড়ি গ্রামে এটি ঘটে। জানা যায়, ভালুকার ৪ নং ওয়ার্ড চাপড়বাড়ি গ্রামের মধ্যপাড়া খান বাড়ির রুমায়ন খানের স্ত্রী ছালেহা খাতুন একই সঙ্গে তিনটি কন্যা সন্তান প্রসব করেন।

রুমায়ন খানের পিতা সাবেক মেম্বার শাহজাহান খান বলেন, আমার ছেলের আগে একটি কন্যা সন্তান রয়েছে। আজ সকালে তিনটি কন্যা জন্ম দিয়েছে ছেলের বৌ। মা ও নবজাতকরা সুস্থ আছে।

এদিকে জন্মের পর থেকেই নবজাতকদের দেখার জন্য খান বাড়িতে জনগণের ভিড় দেখা যায়। তাদের দাদা শাহজাহান খান সবার কাছে নাতনি ও পুত্রবধূর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

নবজাতকদের বাবা-মা জানান, আমাদের অর্থনৈতিক অবস্থা যদিও ভালো নয়, তবুও আল্লাহর কাছে শুকরিয়া। তিনি যেন আমাদের সন্তানদের সুস্থভাবে বাঁচিয়ে রাখেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা