নবীনগরে বিদ্যালয়ের দপ্তরির বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

news-image

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী ইমাদুল হক এনাম (৪০) বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। যৌন নির্যাতনের স্বীকার ৪র্থ শ্রেণীর ছাত্রীর মা রুনা আক্তার নবীনগর থানায় গত মঙ্গলবার ওই দপ্তরি ইমাদুল হক এনামকে অভিযুক্ত করে নবীনগর থানায়  মামলা করেছে।
পুলিশ ও মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলার বিটঘর দক্ষিণ প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ৪র্থ ও ৫ম শ্রেণির ওই দুই ছাত্রীকে দুপুর আনুমানিক দেড়টার দিকে (মধ্যান্য বিরতির সময়) বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিকক্ষে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী ইমাদুল হক এনাম যৌন নিপীড়ন করেন। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে, এরপরই যৌন নির্যাতনের স্বীকার ৪র্থ শ্রেণির ছাত্রীর মা রুনা আক্তার বাদী হয়ে স্থানীয় নবীনগর থানায় দপ্তরিকে আসামি করে মামলাটি করে।

এবিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক মামলার বিষয় টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত দপ্তির কাম নৈশপ্রহরী ইমাদুল হক এনামকে  গ্রেফতার করা হয়েছে।  মামলা তদন্তাধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি