নবীনগরে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু 

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে পানিতে ডুবে  ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে নোয়াগাঁও পশ্চিম পাড়ায়। নিহতরা হলেন,ওই গ্রামের মোঃ সাদ্দামের ছেলে মোঃ শরীফ (৭) ও মেয়ে শিফা (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছোট ভাই শরীফ বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে বড় বোন শিফা তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দুজনেই পানিতে তলিয়ে যায়।
পরে প্রতিবেশীরা তাদের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের শান্তা ফার্মেসিতে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার  দুইজনকেই মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা