নবীনগরে ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা গ্রেফতার

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক অভিযানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগ  নেতাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবিকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, রবিবার দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার টিএনটি পাড়ায় যৌথবাহিনীর অভিযানে পৌর যুবলীগের সহ-সভাপতি মানজুল হক মানজুকে গ্রেফতার করা হয়। অভিযানে তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র, নগদ অর্থ, চেক, দুটি পাসপোর্ট ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, রবিউল আউয়াল রবি বিটঘর ইউনিয়ন বিএনপির অফিস  ভাঙচুরের মামলায় আর মানজুল হক মানজুকে বিভিন্ন একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি