নদী ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীর পাড়ে আহমদ গার্ডেন সিটির সামনে বালি ফেলে নদীর অংশ ভরাট করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাকিবুল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আহমদ প্রাইভেট গার্ডেন সিটির সামনে তিতাস নদীর একটি অংশে বালি ফেলে ভরাট করা হচ্ছিল। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হলে ঘটনাটি প্রশাসনের নজরে আসে। পরে প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে দায়ী ব্যক্তিকে জরিমানা করে।

উল্লেখ্য, আহমদ প্রাইভেট গার্ডেন সিটির পাশ দিয়ে প্রবাহিত তিতাস নদীর ওই অংশটি প্রায় ৫২০ ফুট প্রশস্ত এবং ১২ ফুট গভীর বলে জানা গেছে। নদীর এই অংশটি ২০১৮ সালে সরকারি উদ্যোগে খনন করা হয়েছিল।

নদী ভরাটের কারণে স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও নদীর অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবেশবাদী সংগঠন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ বলেন, “নদী হলো আমাদের জীবন্ত সত্তা। সেই নদীকেই যদি আমরা দখল বা দূষণ করি, তাহলে এর বিরূপ প্রভাব আমাদের পরিবেশের ওপর পড়বে। আমরা এই নদী ভরাটের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি