নতুন বিদেশি কোচের খোঁজে বিসিবি

news-image

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ফিরে কিছু দিনের বিশ্রাম শেষে আবারও ক্যাম্পে যোগ দিয়েছিলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। আগামী ১০ আগস্ট থেকে স্কিল ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। এরপরই এশিয়া কাপ অভিযানে দেশ ছাড়বে টাইগ্রেসরা।

চলতি মাসেই দুবাইয়ের মাটিতে শুরু হচ্ছে নারী এশিয়া কাপের আসর। বাংলাদেশ নারী দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন সারোয়ার ইমরান। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেল নতুন করে বিদেশি কোচ নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি।

আলোচনায় ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা থেকে বেশ কয়েকটি নাম শোনা যাচ্ছে। এ ছাড়া নারী ক্রিকেটের জন্য ৮ বিভাগে নিয়োগ দেওয়া হচ্ছে ৮ জন নারী কোচ। সাবেক ক্রিকেটার এবং লেভেল ১ কোচিং থাকাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে

প্রসঙ্গত, আসন্ন এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে ৩১ আগস্ট মাঠে নামবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং এবং ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা