নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে দেশে ফিরলেন প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : ইতালির জমকালো রেড কার্পেটে নজর কাড়ার পরই নতুন সফরের ইঙ্গিত দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই ইঙ্গিতই এবার বাস্তবে রূপ নিল। নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে ভারতের ফিরেছেন তিনি। দিল্লি বিমানবন্দরে পা রাখতেই ক্যামেরাবন্দি হন এই গ্লোবাল তারকা।

বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে একেবারে স্বচ্ছন্দ লুকে দেখা যায় তাকে। স্যাটিন সিলভার শার্ট, নীল জিনস, মাথায় ডেনিম ক্যাপ আর চোখে বড় গোল চশমা-সাধারণ সাজেই নজর কাড়েন তিনি। গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের সাধুবাদ জানান। ভক্তদের অনুরোধও ফেরাননি; হাসিমুখে ছবি তুলেছেন সবার সঙ্গে।

এই সহজ-সরল আচরণই যেন আবারও মনে করিয়ে দেয়, আন্তর্জাতিক তারকা হলেও দেশের মাটির টান এখনো অটুট। সামাজিক মাধ্যমে ভেসে উঠেছে প্রশংসা।

দিল্লিতে নামার পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, “চলো, আরও এক অ্যাডভেঞ্চার।” তবে সফরের আসল উদ্দেশ্য এখনো জানাননি তিনি।

কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। সম্প্রতি তাকে দেখা গেছে ‘দ্য ব্লাফ’ সিনেমায়। সামনে রয়েছে পরিচালক এস. এস. রাজামৌলি–এর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’, যেখানে তার সঙ্গে থাকছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমার। দীর্ঘ আট বছর পর এই ছবির মাধ্যমেই ভারতীয় বড় পর্দায় ফিরছেন তিনি।

সব মিলিয়ে, আন্তর্জাতিক অঙ্গন থেকে দেশের মাটিতে ফেরা—প্রিয়াঙ্কা চোপড়ার এই সফর যেন নতুন এক অধ্যায়ের সূচনা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি