নগ্ন হয়ে ঘুমানোর স্বাস্থ্য উপকারিতা !

news-image

কথাটা শুনলেই অসভ্যতা কিংবা পাগলামি মনে হতে পারে। তবে যাই মনে হোক না কেন, নগ্ন হয়ে ঘুমালে আপনি মানসিক ও শারীরিক নানান উপকার পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নগ্ন হয়ে ঘুমালে আপনার স্বাস্থ্য ভাল থাকবে, দাম্পত্য জীবনও সুখের হয়ে ওঠার সম্ভাবনা সৃষ্টি হবে। তবে, সবসময় প্রয়োজন নাই, কখনো কখনো সময়-সুযোগ করে নগ্ন হয়ে ঘুমানই যথেষ্ট। এতে করে, ভাল লাগা ও আকাঙ্ক্ষার হরমোনের নিঃসরণ বেড়ে যায়। সঙ্গীর সাথে সম্পর্ক নিবিড় হয় ও তারুণ্য ধরে রাখা যায়। ঘুম বিশেষজ্ঞরা বলেন, শরীরের তাপমাত্রা ঘুমের গভীরতায় প্রভাব ফেলে। ফলে নগ্ন হয়ে ঘুমালে শরীর অতিরিক্ত তাপ থেকে মুক্ত থাকতে পারে। স্পর্শ অক্সিটোসিন নামক হরমোনের নিঃসরণ ঘটায়। নিঃসন্দেহে নগ্ন হয়ে ঘুমালে আপনার শরীর তুলনামূলভাবে বেশি স্পর্শ পাবে। এতে শরীরে অক্সিটোসিন হরমোনের ক্ষরণ বেড়ে যাবে। বন্ধন দৃঢ় ও নিবিড় করার জন্য অক্সিটোসিন হরমোন বিশেষভাবে পরিচিত। এছাড়া এই হরমোন মানসিক চাপ কমান, বিশ্বাস-আস্থা বৃদ্ধি করে, হ্নদযন্ত্রের চাপ স্বাভাবিক রাখা ও যৌন প্রক্রিয়াকে স্বাভাবিক রাখার কাজ করে। নগ্ন ঘুমালে শরীর থেকে বুড়িয়ে যাওয়া প্রতিরোধক মেলাটোনিনের নিঃসরণ সহজ হয়। ফলে, এইভাবে ঘুমান তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায়, পর্যাপ্ত ঘুম না হলে শরীরে ঘার্লিন হরমোনের প্রবাহ বেড়ে যায়, যা ক্ষুধা বাড়ায় ও ইনসুলিনের প্রবাহকে বৃদ্ধি করে। ফলে, বহুমূত্র ও হৃদরোগ সৃষ্টি হতে পারে। নগ্নভাবে ঘুমে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক থাকে। যা শরীরের পেশি ও গুরুত্বপূর্ণ বিভিন্ন অঙ্গকে সতেজ ও স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে। নগ্ন ঘুম দম্পতিদের সম্পর্কের মধ্যকার বাধা দূর করে। সম্পর্কে করে তোলে আরো নিবিড়। নগ্ন ঘুম সঙ্গীর প্রতি উন্মুক্ত আহ্বান। ফলে চাইলেও কোন দম্পতি একে অন্যকে পাশ কাটিয়ে ঘুমাতে পারেন না। অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, নগ্ন ঘুম নিজের প্রতি আস্থা ও বিশ্বাসের পরিমাণ বাড়িয়ে দেয়। করে তোলে আত্মবিশ্বাসী।

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান