ধূপপায়ী পুরুষদের জন্য নতুন দুঃসংবাদ

news-image

ধূমপান ক্যান্সারের কারণ, এর কারণে ফুসফুস ক্ষতিগ্রস্থ হয় বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে এসব কথা সবাই জানেন। কিন্তু সম্প্রতি এই ধরণের সতর্কতার কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে আরও ভয়ংকর কিছু, যা শুনলে যেকোনো পুরুষ ধূমপান করার আগে অন্তত নতুন করে ভাববেন। কারণ গবেষকদের দাবি, নিয়মিত ধূমপানে পুরুষাঙ্গ ক্রমশ ছোট হতে থাকে। ধূমপানের পার্শ্বপ্রতিক্রিয়া এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে বস্টন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন। ২ শত ধূমপায়ী পুরুষের ওপর টানা কিছু দিন ধরে গবেষণার পর প্রতিবেদনটি প্রকাশ করেছে তারা। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ধূমপায়ী প্রত্যেক পুরুষ একবাক্যে স্বীকার করেছেন পুরুষাঙ্গ ছোট হয়ে যাওয়ার কথা। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় পুরুষাঙ্গের যে আকৃতি, তা ছোট হয়ে যাওয়ার কথা বলছেন না গবেষকরা। কিন্তু, যৌন উত্তেজনায় পুরুষাঙ্গ আগে যে পরিমাণ দীর্ঘ হত, ধীরে ধীরে তা হ্রাস পাবে। ক্রমে পুরুষাঙ্গ সঙ্কুচিত হয়ে পড়বে। গবেষকদের মতে, পুরুষাঙ্গ হচ্ছে ইলাস্টিকের মতো। উত্তেজনায় স্বাভাবিক অবস্থার তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পায়। আর এই বৃদ্ধি পাওয়াটা নির্ভর করে পুরুষাঙ্গে রক্তসঞ্চালনের পরিমাণের উপর। ধূমপানে হার্টের যেমন ক্ষতি হয়, তেমনি ক্ষতি হয় পুরুষাঙ্গের রক্তসংঞ্চালন পথের। ফলে, রক্তসঞ্চালনের পথে বাধা সৃষ্টি হয়। যে কারণে, যৌন উত্তেজনাতেও পুরুষাঙ্গের আকৃতি আগের মতো আর বৃদ্ধি পায় না।   

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা