ধানের শীষের প্রার্থীদের বৃহস্পতিবার ঢাকায় আসার নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : ধানের শীষের প্রার্থীদের বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ঢাকায় আসতে নির্দেশ দিয়েছে বিএনপি। একইদিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়া ওইদিন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া সব প্রার্থীকে সঙ্গে নিয়ে ইসিতে স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট। এজন্য সংশ্লিষ্ট প্রার্থীদের দ্রুত ঢাকায় আসতে নির্দেশ দিয়ে চিঠি প্রেরণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন বিএনপির সিনিয়র নেতারা। তবে বৈঠকের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।

তবে ধানের শীষের নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রার্থী বলেন, ভোটের দিন অনিয়ম-কারচুপির প্রমাণ, প্রতিটি কেন্দ্রের ‘অস্বাভাবিক’ ভোটের হিসাব, গ্রেফতার এজেন্ট ও নেতাকর্মীদের তালিকা, সহিংসতায় আহত ও নিহতদের তালিকাসহ ৮টি বিষয়ে তথ্যসহ একটি প্রতিবেদনও দিতে বলা হয়েছে। ভোট কারচুপির ভিডিও থাকলে তাও প্রতিবেদনের সঙ্গে দিতে বলা হয়েছে। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা