ধর্মেন্দ্রর বায়োপিকে কি দেখা যাবে সালমান খানকে

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র আর নেই। সোমবার (২৪ নভেম্বর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর। এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হিন্দি চলচ্চিত্র অঙ্গন ও অসংখ্য ভক্তের হৃদয়ে।

সম্প্রতি ধর্মেন্দ্রর একটি পুরোনো সাক্ষাৎকার আবার আলোচনায় এসেছে। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি তার জীবন নিয়ে কোনো জীবনীচিত্র নির্মিত হয় তাহলে তার চরিত্রে কাকে দেখতে চান তিনি। কোনো দ্বিধা ছাড়াই তিনি উত্তর দেন, ‘সালমান খান।’

ধর্মেন্দ্রর মতে, সালমানের মধ্যে তার অনেক মিল খুঁজে পাওয়া যায়। তিনিই সবচেয়ে ভালোভাবে তাকে পর্দায় তুলে ধরতে পারবেন।

এই উত্তর অনেককে বিস্মিত করেছিল। কারণ তিনি নিজের দুই ছেলে সানি দেওল বা ববি দেওল এমনকি ভাতিজা অভয় দেওলকেও নয়, বেছে নিয়েছিলেন সালমান খানকে।

ধর্মেন্দ্র-সালমানের বন্ধন ছিল গভীর। সালমানও প্রকাশ্যে স্বীকার করেছেন ধর্মেন্দ্রই তার অনুপ্রেরণা। এক অনুষ্ঠানে সালমান বলেছিলেন, ‌‘আমার অনুপ্রেরণার একজনই মানুষ ছিলেন, ধর্মজি। তিনি আমার বাবা, এটাই শেষ কথা। আমি তাকে ভালোবাসি।’

ধর্মেন্দ্রও স্নেহভরে সালমানকে ডাকতেন তার ‘তৃতীয় ছেলে’ বলে।

তাই এই অভিনেতার মৃত্যুর পর আলোচনা হচ্ছে তার বায়োপিক নিয়ে। আর যদি সেটি নির্মিত হয় সেখানে যেন সালমান খানকেই দেখা যায় সেই দাবি করছেন নেটিজেনরা। ধর্মেন্দ্র যেহেতু নিজেই সালমানকে সবচেয়ে ‘উপযুক্ত’ বলেছেন তাই ভবিষ্যতে সালমানের মাধ্যমে এই মহান অভিনেতার জীবনগাথা পর্দায় উঠে আসা উচিত বলে মনে করছেন অনেকে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি